ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হাফেজ আব্দুল মোমিন

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হাফেজ আব্দুল মোমিন

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল স্তরের শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও শ্রমিক নেতা হাফেজ আব্দুল মোমিন।

​আজ এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, "ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। কোরবানির মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার, স্বার্থ ও প্রিয় বস্তুকে উৎসর্গ করা।"

​তিনি আরও বলেন, "আসুন, আমরা কোরবানি ও ঈদের এই আনন্দকে সবার মাঝে ভাগ করে নিই এবং একটি সুশৃঙ্খল, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই।"

​পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন, "পবিত্র এই উৎসবের ছোঁয়ায় আপনাদের সকলের জীবন আনন্দ, শান্তি ও মহান আল্লাহর রহমতে ভরে উঠুক—এই কামনাই করি।"

​উল্লেখ্য, হাফেজ আব্দুল মোমিন নারায়ণগঞ্জ মহানগরী ইসলামি ছাত্রশিবির ও সরকারি তোলারাম কলেজের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও সুনামের সাথে পালন করছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৭ জুন ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হাফেজ আব্দুল মোমিন

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল স্তরের শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও শ্রমিক নেতা হাফেজ আব্দুল মোমিন।

​আজ এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, "ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। কোরবানির মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার, স্বার্থ ও প্রিয় বস্তুকে উৎসর্গ করা।"

​তিনি আরও বলেন, "আসুন, আমরা কোরবানি ও ঈদের এই আনন্দকে সবার মাঝে ভাগ করে নিই এবং একটি সুশৃঙ্খল, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই।"

​পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন, "পবিত্র এই উৎসবের ছোঁয়ায় আপনাদের সকলের জীবন আনন্দ, শান্তি ও মহান আল্লাহর রহমতে ভরে উঠুক—এই কামনাই করি।"

​উল্লেখ্য, হাফেজ আব্দুল মোমিন নারায়ণগঞ্জ মহানগরী ইসলামি ছাত্রশিবির ও সরকারি তোলারাম কলেজের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও সুনামের সাথে পালন করছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত