ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা

​প্রেস বিজ্ঞপ্তিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। 

​এক যৌথ শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয়  এই  ত্যাগ ও আনন্দ

 উৎসবের সফলতা কামনা করেন।

​শুভেচ্ছা বার্তায় মাওলানা আবদুল জব্বার বলেন, "ঈদুল আযহা আমাদের মাঝে প্রতি বছর ফিরে আসে  আল্লাহর প্রতি ত্যাগ ও নিঃশর্ত আনুগত্যের এক মহান বার্তা নিয়ে। হযরত ইব্রাহিম (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ) এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের শিক্ষা দেয় কীভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে কোরবানি করতে হয়।"

​নেতৃদ্বয় আরও বলেন- কোরবানির প্রকৃত শিক্ষা শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা আমাদের হৃদয়ের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে কোরবানি দিতে শেখায়।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের আশেপাশের গরিব, দুস্থ ও অসহায় প্রতিবেশীদের খোঁজখবর নিতে হবে। কোরবানির গোশত ও আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

​নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার  আশা প্রকাশ করে বলেন, ঈদুল আযহার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজ থেকে সব ধরনের জুলুম, অন্যায় ও বৈষম্য দূর হবে। এ সময় একটি সুশৃঙ্খল, শান্তিময় ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​তিনি নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের জনতা সেই সাথে দেশ ও প্রবাসী ভাই বোনদের জানান "ঈদ মোবারক"। সবার কোরবানি, ইবাদত ও ত্যাগ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন—সেই দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত