ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে -ড.মু.রেজাউল করিম

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে -ড.মু.রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ  রেজাউল করিম বলেছেন, এবারের লংমার্চটি হবে ঐতিহাসিক লংমার্চ। লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে।এর মধ্যে কাজ না হলে জনগণ প্রয়োজনে লাল কার্ড দেখাবে।

তিনি বলেন,বর্তমান  সরকার মেধাকে পাশ কাটিয়ে কোটার দিকে ধাবিত হচ্ছে। যা জুলাই চেতনার বিরোধী অবস্থান।দেশে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হচ্ছে। গত ৬ মাসে প্রায় ২ হাজার খুনের ঘটনা ঘটেছে। সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে। যতদিন পর্যন্ত মানুষের অধিকার বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত জুলাই শেষ হবে না। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৫টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত  কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক  মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য এডভোকেট জিল্লুর রহমান, অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, তেজগাঁও উত্তর থানা আমীর আহসান উল্লাহ, হাতিরঝিল থানা পশ্চিমের ভারপ্রাপ্ত আমীর মো. নূরুল ইসলাম আকন্দ প্রমুখ।

ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিকমিয়া এভিনিউতে 

লং মার্চের উদ্বোধনী জনসভায় ঢাকা-১২ আসনের এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও কর্মবন্টন করা হয় এবং এলাকাবাসীকে যোগদানের আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে -ড.মু.রেজাউল করিম

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ  রেজাউল করিম বলেছেন, এবারের লংমার্চটি হবে ঐতিহাসিক লংমার্চ। লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে।এর মধ্যে কাজ না হলে জনগণ প্রয়োজনে লাল কার্ড দেখাবে।

তিনি বলেন,বর্তমান  সরকার মেধাকে পাশ কাটিয়ে কোটার দিকে ধাবিত হচ্ছে। যা জুলাই চেতনার বিরোধী অবস্থান।দেশে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হচ্ছে। গত ৬ মাসে প্রায় ২ হাজার খুনের ঘটনা ঘটেছে। সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে। যতদিন পর্যন্ত মানুষের অধিকার বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত জুলাই শেষ হবে না। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৫টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত  কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক  মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য এডভোকেট জিল্লুর রহমান, অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, তেজগাঁও উত্তর থানা আমীর আহসান উল্লাহ, হাতিরঝিল থানা পশ্চিমের ভারপ্রাপ্ত আমীর মো. নূরুল ইসলাম আকন্দ প্রমুখ।

ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিকমিয়া এভিনিউতে 

লং মার্চের উদ্বোধনী জনসভায় ঢাকা-১২ আসনের এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও কর্মবন্টন করা হয় এবং এলাকাবাসীকে যোগদানের আহবান জানানো হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত