ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বাংলার শিরোনাম

​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ শেষ মুহূর্তের প্রস্তুতি

​আগামী ১৯ জুন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। দলের আমিরে জামায়াত এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব ও উৎসবের আমেজ।

​বুধবার (১৭ জুন) সম্মেলনস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন কেন্দ্রীয় ও মহানগরী নেতারা। মাঠ পরিদর্শন শেষে নেতারা উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি তদারকি করতে এসে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার বলেন, “ডা. শফিকুর রহমানের আগমন নারায়ণগঞ্জবাসীর জন্য একটি আনন্দের বার্তা বয়ে এনেছে। আমরা উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন সম্পন্ন করতে চাই। ন্যায় ও ইনসাফপূর্ণ নারায়ণগঞ্জ গঠনে তিনি আমাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই আয়োজনকে সফল করতে আমরা প্রশাসন, সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

সম্মেলনস্থলের কাজের তদারকি শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সাবেক আমীর আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “ডা. শফিকুর রহমান শুধুমাত্র নারায়ণগঞ্জ নয়, বরং সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছেন। আমরা নারায়ণগঞ্জবাসীর সব সমস্যা ও দাবিগুলো তার সামনে তুলে ধরব, ইনশাআল্লাহ। সম্মেলনকে সফল করতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”

মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন বলেন, “জাতির ক্রান্তিলগ্নে ডা. শফিকুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা তাকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নেব। আমাদের বিশ্বাস, এই সম্মেলন থেকে নারায়ণগঞ্জবাসী একটি নতুন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা ও রূপরেখা পাবে। সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গঠনে আমরা গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করি।”

​মাঠ পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন জামায়াতের মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক শ্রমিক নেতা হাফেজ আব্দুল মোমিনসহ  মহানগর ও স্থানীয়  নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত