আওয়ামী লীগের অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিশাল মিছিল
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদল বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
রাজপথে সজাগ থাকার ঘোষণা
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগের যেকোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে যুবদল রাজপথে সদা জাগ্রত থাকবে। কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না এবং রাজপথে থেকেই সব অপশক্তির দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
কর্মসূচিতে মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও থানার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন