ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

সরকারি তোলারাম কলেজে স্থবির ক্লাব কার্যক্রম সচলের দাবিতে শিক্ষার্থীদের আবেদন

তোলারাম কলেজে স্থবির ক্লাব কার্যক্রম সচলের দাবিতে শিক্ষার্থীদের আবেদন

নারায়ণগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বিভিন্ন ক্লাবের কার্যক্রম পুনরায় সচল ও নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

আবেদনে ক্যারিয়ার ক্লাব, বিতর্ক ক্লাব ও ইংরেজি ক্লাবসহ কলেজের অন্যান্য সকল ক্লাবের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালুর জোর দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা তাদের আবেদনে উল্লেখ করেন, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের মেধা, দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সহশিক্ষামূলক কার্যক্রমের বিকাশে বিভিন্ন ক্লাব সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই ক্লাবগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ বা সীমিত আকারে থাকায় শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল শ্রেণিকক্ষের পাঠদানই একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশের জন্য যথেষ্ট নয়। এ ধরনের ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে সাহায্য করে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলে।”

শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার স্বার্থে বন্ধ থাকা ক্লাবগুলোর কার্যক্রম অতিদ্রুত চালু এবং নিয়মিত পরিচালনার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন তাদের এই যৌক্তিক দাবিটি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৫ জুলাই ২০২৬

সরকারি তোলারাম কলেজে স্থবির ক্লাব কার্যক্রম সচলের দাবিতে শিক্ষার্থীদের আবেদন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বিভিন্ন ক্লাবের কার্যক্রম পুনরায় সচল ও নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

আবেদনে ক্যারিয়ার ক্লাব, বিতর্ক ক্লাব ও ইংরেজি ক্লাবসহ কলেজের অন্যান্য সকল ক্লাবের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালুর জোর দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা তাদের আবেদনে উল্লেখ করেন, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের মেধা, দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সহশিক্ষামূলক কার্যক্রমের বিকাশে বিভিন্ন ক্লাব সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই ক্লাবগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ বা সীমিত আকারে থাকায় শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল শ্রেণিকক্ষের পাঠদানই একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশের জন্য যথেষ্ট নয়। এ ধরনের ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে সাহায্য করে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলে।”

শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার স্বার্থে বন্ধ থাকা ক্লাবগুলোর কার্যক্রম অতিদ্রুত চালু এবং নিয়মিত পরিচালনার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন তাদের এই যৌক্তিক দাবিটি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত