ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

দেশ সেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি. আর বিলকিস

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস| জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

 শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়| এর আগে তিনি ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা  প্রধান শিক্ষক ও ৪ বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন|

বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন|

আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানভাবে এ পদক প্রদান করবেন|

এ ব্যাপারে বি.আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা,ভালবাসা  ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে| এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি| শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে|

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১১ জুলাই ২০২৬

দেশ সেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি. আর বিলকিস

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস| জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

 শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়| এর আগে তিনি ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা  প্রধান শিক্ষক ও ৪ বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন|

বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন|

আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানভাবে এ পদক প্রদান করবেন|

এ ব্যাপারে বি.আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা,ভালবাসা  ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে| এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি| শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে|

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত