ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
বাংলার শিরোনাম

তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ

তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ

(১৩জুন, শনিবার), ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ (নারায়ণগঞ্জ জেলা)-এর উদ্যোগে আয়োজিত “নির্বাচনোত্তর তরুণদের ভাবনা” শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

সংলাপে অংশগ্রহণকারী তরুণরা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন, প্রত্যাশা ও গঠনমূলক ভাবনা তুলে ধরেন। পাশাপাশি তারা দেশের রাজনীতি, সুশাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন মনোযোগ সহকারে তরুণদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের মতামত ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), গণসংহতি আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৩ জুন ২০২৬

তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

(১৩জুন, শনিবার), ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ (নারায়ণগঞ্জ জেলা)-এর উদ্যোগে আয়োজিত “নির্বাচনোত্তর তরুণদের ভাবনা” শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

সংলাপে অংশগ্রহণকারী তরুণরা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন, প্রত্যাশা ও গঠনমূলক ভাবনা তুলে ধরেন। পাশাপাশি তারা দেশের রাজনীতি, সুশাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন মনোযোগ সহকারে তরুণদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের মতামত ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), গণসংহতি আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত