ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে নজরুলের ‘অভিযান’ শতবর্ষ উপলক্ষে আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘অভিযান’ কবিতার জন্মশতবর্ষ, কবির ১২৭তম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংসদের প্রতিষ্ঠাতা কবি ও নজরুল গবেষক মো. হুমায়ুন কবীরের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৯২৬ সালের ২ জুলাই কবি কাজী নজরুল ইসলাম নারায়ণগঞ্জ সফর করেন এবং সেই সফরকে ঘিরেই তাঁর বিখ্যাত কবিতা ‘অভিযান’ রচিত হয়। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী কবিতা পাঠ, আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ১০ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগে তিনটি গ্রুপ রাখা হয়েছে।

‘ক’ গ্রুপে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অংশগ্রহণকারীরা কবি নজরুলের যেকোনো কবিতা আবৃত্তি করতে পারবে। ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা কবির ‘অভিযান’ কবিতা আবৃত্তি করবে। আর ‘গ’ গ্রুপে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সর্বসাধারণের অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত হয়েছে ‘অভিযান’ কবিতা।

আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভবানী শংকর রায় ও অ্যাডভোকেট জিয়াউর ইসলাম।

এছাড়া নজরুল সংগীত প্রতিযোগিতাও ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় যেকোনো নজরুল সংগীত পরিবেশনের সুযোগ থাকবে। বিচারক হিসেবে থাকবেন সংগীতশিল্পী সুমন এবং শাহজাহান সাধু।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার, পদক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১১ জুলাই ২০২৬, শনিবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহামেদ স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এদিন ঢাকা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি নারায়ণগঞ্জের স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ‘আমরা বাঁশরী—একটি নজরুল চর্চাকেন্দ্র’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ।

আয়োজকদের পক্ষ থেকে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে নজরুলের ‘অভিযান’ শতবর্ষ উপলক্ষে আয়োজন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত