ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের সেমিনার

১লা অক্টোবর আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে মাদরাসা শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং শিক্ষার্থীদের অধিকারসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান ও সদস্যসচিব রাসেল রানা-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৪।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামসুল আলম, সাবেক উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, সাবেক অধ্যক্ষ, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. আব্দুস সবুর মাতুব্বর, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।

আলোচনায় বক্তারা আলিয়া মাদরাসা শিক্ষার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি আলিয়া মাদরাসার প্রতি সরকারের বৈষম্যমূলক ও বিমাতাসুলভ আচরণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি তাঁরা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে আলিয়া মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সেমিনারে বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মাদরাসা শিক্ষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং এর সম্ভাবনাগুলো নিয়ে গঠনমূলকভাবে ভাবার সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথি, আলেম, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।

আয়োজকরা মাদরাসা শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের সেমিনার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত