ঢাকা   সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

তোলারাম কলেজের পুনর্মিলনী ২০২৬: নিবন্ধন শুরু, ফি ২ হাজার ৫০০ টাকা

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে অনলাইন নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অনুষ্ঠানের সফল আয়োজন ও পরিকল্পিতভাবে কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। 

পুনর্মিলনীর নিবন্ধন শুরু হয়েছে ১২ অক্টোবর ২০২৬ থেকে। নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২৬। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা। 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। অর্থের অভাবে আগেও প্রত্যাশিতভাবে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, “সাফল্য ও ব্যর্থতা আমাদের। তাই সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।” 

তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছর পর ছাত্রজীবনের সেই প্রতিষ্ঠান থেকে উপদেষ্টার দায়িত্বে আসা তাঁর জন্য আল্লাহর রহমত। পুনর্মিলনীকে আরও সুন্দর ও সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন ও ইতিবাচক প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, পুনর্মিলনী ২০২৬ একটি ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, সরকারি তোলারাম কলেজ থেকে অনেক সচিবসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিরা পড়াশোনা করেছেন। এ কলেজের গৌরবময় ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত পুনর্মিলনী সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আয়োজক কমিটির সদস্যদের প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে মাসুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং অর্থ উপকমিটির আহ্বায়ক ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। 

প্রেস ব্রিফিংয়ে পুনর্মিলনীর আয়োজন সফল করতে পরিকল্পিত কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং গণমাধ্যমের সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। 

নিবন্ধন চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তোলারাম কলেজের পুনর্মিলনী ২০২৬: নিবন্ধন শুরু, ফি ২ হাজার ৫০০ টাকা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত