ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬
বাংলার শিরোনাম

আর্কাইভ দেখুন

রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে গাছপালা কর্তন, জমি দখলের চেষ্টা, কবর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার  ভোর রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্তরা হলেন তিল্লা গ্রামের মৃত মকরম আলী খলিফার ছেলে ছত্তার খলিফা, সুলতান খলিফার ছেলে সাইদুল খলিফা ও মিজানুর খলিফা এবং লাল মিয়া খলিফার ছেলে তৈয়ব খলিফা।অভিযোগকারী শহিদুল মৃধা বলেন, আমরা প্রায় ৩০-৩৫ বছর আগে এই জমি কিনেছি। আগে এখানে রাস্তার পাশে একটি ডোবা ছিল। পরে আমরা এটিকে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করি। এখন তারা এসে দাবি করছে জমি তাদের এবং আমাদের এখানে থাকতে দেবে না। রাতে এসে হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।স্থানীয় শাকিল মৃধা বলেন, আমার বাবা প্রায় ৫০ বছর আগে অভিযুক্তদের সঙ্গে এওয়াজ বদলের মাধ্যমে জমিটি নিয়েছিলেন। পরে জমির রেকর্ডও করা হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে রোয়েদাত সম্পন্ন হয়। পরবর্তীতে আমরা জায়গাটি পারিবারিক কবরস্থান হিসেবে নির্ধারণ করি। এখানে আমাদের বাবা-চাচাসহ পরিবারের অনেক সদস্য দাফন আছেন। এক সপ্তাহ আগে মৃধা বাড়ির কবরস্থান নামে একটি সাইনবোর্ড লাগানোর পর থেকেই অভিযুক্তরা আমাদের হুমকি দিতে থাকে। গত রাতে তারা কবরস্থানের সাইনবোর্ড ও আশপাশের গাছপালা কেটে ফেলে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কবর খোঁড়ার চেষ্টা করে।স্থানীয় হাসান মৃধা বলেন, ভোর রাতে একদল লোক কবরস্থান খুঁড়ে দখলের চেষ্টা করেছে এবং ছোট ছোট গাছ কেটে ফেলেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর

সিদ্ধিরগঞ্জ পুলের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে উচ্ছেদের নামে ফুটপাত ব্যবসায়ীদের মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানদের মারধর করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও যুবদলের ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মাসুদের স্ত্রী আসমা। অভিযুক্তরা হলেন, নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া এলাকার শাহজাহান ভূঁইয়ার ছেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম (৫০), মিজমিজির মৃত তাহের আলীর ছেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল (৬৫), একই এলাকার মরুর ছেলে রাসেল (৪০), মৃত খালেক বেপারীর ছেলে শেখ জামাল (৫৫), মোস্তফার ছেলে উজ্জল (৪২), শাহজাহানের ছেলে অপু (৪০) সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন।অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ, উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। আমার স্বামী মাসুদ ওরফে ভাঙালি সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে তিনি শান্তিপূর্ণভাবে মাছের ব্যবসা করে আসছেন। অভিযুক্ত আমাদের কাছে অযৌক্তিক অযুহাতে চাঁদা দাবি করে আসছে। তারা চাঁদার দাবিতে নানা পন্থায় হুমকি-ধমকি, ভয়-ভীতি দেখায়। তারই ধারাবাহিকতায় তারা দলবল নিয়ে রোববার দুপুরে আমার স্বামীর দোকান তুলে নিতে বলে। আমরা বৈধভাবে এখানে ব্যবসা করছি, যদি সিটি করপোরেশন সকল ব্যবসায়ীদের উচ্ছেদ করে তবে আমরাও চলে যাবো বললেও তারা কর্নপাত করেনি। তারা আমার ও আমার স্বামীর কাছ থেকে উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হওয়ায় আমাদেরকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। একপর্যায় যুবদল নেতা শদিুল  আমার স্বামীকে চড় থাপ্পড় মারে। এসময় শহিদুলের ইন্ধনে অন্যরা ও অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী তৎক্ষনাত আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা আমার স্বামীকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। আমি ও আমার কন্যা সাদিয়া (১৭), জামিলা (১৩) ও জান্নাত (৪) তাদের বাধা দিলে তারা আমাকে ও আমার কন্যা সন্তানকে মারধর শ্লীলতাহানীর চেষ্টায় শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে তারা আমাদের দোকান থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মাছ লুটপাট ও দোকানপাট ভাঙচুর করে। পাশাপাশি আমাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে আমি ও আমার পরিবার অভিযুক্তদের ভয়ে আতঙ্কিত।এদিকে ফুটপাত ব্যবসায়ীদের অভিযোগ, আমরা সরকারি জায়গায় ব্যবসা করি। সরকারিভাবে উচ্ছেদ করা হলে আমাদের কোন আপত্তি নেই। বিএনপির নেতারা উচ্ছেদ করার কে ?। ১ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহলায় সরকারি জায়গায় ব্যবসা করা হচ্ছে, তারা তাদের উচ্ছেদ না করে শুধু আমাদের উচ্ছেদ করা যুক্তিসংগত নয়। চাঁদা দিলেই সব ঠিক হয়ে যায়।  এ বিষয়ে প্রধান অভিযুক্ত যুবদল নেতা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, সড়ক দখল করে ফুটপাত দোকান বসার ফলে জনচলাচলে চরম বিঘ্ন ঘটছে। ফলে আমরা এসব ফুটপাত দোকান উচ্ছেদ করি। এসময় মাছ ব্যবসায়ী মাসুদ ও তার স্ত্রী বাধা দিলে আমার অজান্তে কিছু লোকজন উত্তেজিত হয়ে উঠে। আমি পরিস্থিতি শান্ত করি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সাতে মিলে বিএনপি নেতা সালাউদ্দিন সিদ্ধিরগঞ্জ পুলের সকল দোকানপাট থেকে চাঁদা আদায় করতো। দেশের পটপরিবর্তনের পর সালাউদ্দিন এককভাবে চাঁদাবাজির নিঃয়ন্ত্রন নেয়। একজন ব্যবসায়ীর করা মামলায় কিছুদিন আগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সালাউদ্দিন জেল হাজতে রয়েছে। সালাউদ্দিন গ্রেপ্তার হওয়ার পর পুলের ফুটপাত দোকানের চাঁদাবাজির নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি নেতা রওশন চেয়ারম্যান। তিনি কৌশলে বিএনপি নেতা এম এ হালিম জুয়েল ও যুবদল নেতা শহিদুলকে ম্যানেজ করে জনদুর্ভোগের অজুহাতে এসব দোকানপাট উচ্ছেদ করে নিজের উচ্ছামত আবার বসানোর পরিকল্পনা করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, এমএ হালিম জুয়েল, রহশন আলি চেয়ারম্যান ও শহিদুল ইসলাম একজোট হয়ে এলাকার বিভিন্ন গার্মেণ্টসের ঝুট ব্যবসা ও মিলকারখানা নিয়ন্ত্রন করছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ফুটপাতের দোকান উচ্ছেদ করা নিয়ে জামেলা হয়েছে। আসমা নামে একজন মহিলা লিখিত অভিযোগ দিয়েছে। উপপরিদর্শক আতাউরকে তদন্তের দায়ীত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিদ্ধিরগঞ্জের আখির হানি ট্র্যাপের ফাঁদে তরুনরা

সিদ্ধিরগঞ্জের আখির হানি ট্র্যাপের ফাঁদে তরুনরা

জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার  ​

জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার ​

মটরসাইকেল চালক থেকে রাতারাতি সাংবাদিক! মঠবাড়িয়ায় শাহজাহানের চাঁদাবাজির চালচিত্র

মটরসাইকেল চালক থেকে রাতারাতি সাংবাদিক! মঠবাড়িয়ায় শাহজাহানের চাঁদাবাজির চালচিত্র

যশোরে চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

যশোরে চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

এনায়েত নগর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ নাসির উদ্দিন খোকন

এনায়েত নগর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ নাসির উদ্দিন খোকন

বন্দরে আওয়ামীলীগ নেতা রকি প্রকাশ্যে: জনমনে আতঙ্ক

বন্দরে আওয়ামীলীগ নেতা রকি প্রকাশ্যে: জনমনে আতঙ্ক

ঈদের মধ্যেও সরকারি দলের খুনোখুনি জনগণকে আতংকের মাঝে নিক্ষেপ করেছে : মুহাম্মদ হাফিজুর রহমান

ঈদের মধ্যেও সরকারি দলের খুনোখুনি জনগণকে আতংকের মাঝে নিক্ষেপ করেছে : মুহাম্মদ হাফিজুর রহমান

ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী

ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী

দুমকিতে লুথার‍্যান হেলথ কেয়ারের চিকিৎসক ডা. অমিতাভকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ

দুমকিতে লুথার‍্যান হেলথ কেয়ারের চিকিৎসক ডা. অমিতাভকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ

দুমকিতে ছিনতাই মামলার আসামি কসাই রনি গ্রেপ্তার

দুমকিতে ছিনতাই মামলার আসামি কসাই রনি গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ: পটুয়াখালীতে তরুণী গ্রেফতার

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ: পটুয়াখালীতে তরুণী গ্রেফতার

সাতশো পরিবারে গোশত পৌঁছে দিয়েছে নারায়ণগঞ্জ খেলাফত মজলিস

সাতশো পরিবারে গোশত পৌঁছে দিয়েছে নারায়ণগঞ্জ খেলাফত মজলিস

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১১নং ওয়ার্ডে দোয়া ও কাঙালি ভোজ

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১১নং ওয়ার্ডে দোয়া ও কাঙালি ভোজ

নারায়ণগঞ্জ নগরীর বর্জ্য অপসারণে মাঠে জামায়াত

নারায়ণগঞ্জ নগরীর বর্জ্য অপসারণে মাঠে জামায়াত

অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করল জামায়াতে ইসলামী

অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করল জামায়াতে ইসলামী

ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দিলেন কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম

ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দিলেন কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম

সিদ্ধিরগঞ্জে জামায়াতের উদ্যোগে গোশত বিতরণ করেন -মাওলানা আবদুল জব্বার

সিদ্ধিরগঞ্জে জামায়াতের উদ্যোগে গোশত বিতরণ করেন -মাওলানা আবদুল জব্বার

​নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

​নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

৬০ পিস ইয়াবাসহ মহিপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৬০ পিস ইয়াবাসহ মহিপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গরিব ও দুস্থদের মাঝে লালুয়া ইউনিয়ন যুবদল সভাপতির গোশত বিতরণ

গরিব ও দুস্থদের মাঝে লালুয়া ইউনিয়ন যুবদল সভাপতির গোশত বিতরণ