ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দিলেন কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম
পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম। ঈদের দিন যারা কুরবানি করতে পারেননি, এমন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে খুঁজে খুঁজে তাদের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছেন তিনি।
২৯ মে শুক্রবার দিনব্যাপী ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ, নোয়াদ্দা, কাইতাখালি, আমিরাবাদ, বটতলা এবং সোমবাড়িয়া বাজার এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে এই গোশত বিতরণ করা হয়। জহুরুল ইসলাম নিজে উপস্থিত থেকে ঘরে ঘরে গিয়ে এই উপহার পৌঁছে দেন।
কুরবানির গোশত বিতরণের সময় কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম বলেন "ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি। পবিত্র ঈদুল আযহায় আমাদের সামর্থ্যবানদের পাশাপাশি যেন দরিদ্র পরিবারগুলোও আনন্দের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ২৪ নং ওয়ার্ডের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই দায়িত্ববোধ থেকেই আমি আজ তাদের দ্বারে দ্বারে এসেছি। আগামীতেও আমি এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে এভাবেই থাকতে চাই।"
এদিকে ঈদের দিনে ঘরে বসেই কুরবানির গোশত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। এলাকার স্থানীয় বাসিন্দারা জহুরুল ইসলামের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার এমন পরোপকারী মানসিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোশত বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জহুরুল ইসলামের কর্মী-সমর্থকেরা তার সাথে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন