৬০ পিস ইয়াবাসহ মহিপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীর মহিপুরে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
গতকাল (২৭ মে, ২০২৬ খ্রিঃ) বিকেল ৪.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি চৌকস টিম আলীপুর টোল প্লাজা এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ জামাল খা (৪২)
২. আঃ আজিজ হাওলাদার (২৫)
৩. মোঃ সোহেল ফরাজী (২৭)
গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি মহিপুর থানার নিজশিববাড়ীয়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুন