ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
বাংলার শিরোনাম

পটুয়াখালীর গলাচিপায় ২ কোটি টাকার রেনুপোনাসহ ট্রাক জব্দ

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

পটুয়াখালীর গলাচিপায় ২ কোটি টাকার রেনুপোনাসহ ট্রাক জব্দ
রেনু পোনা অবমুক্ত করা হচ্ছে

পটুয়াখালীর জেলার গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ পিস অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়েছে। এ সময় রেনুপোনা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ৪০টি ড্রাম জব্দ করা হয়।

​আজ বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সাগরদী রোড এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও উপজেলা প্রশাসনের একটি চৌকস দল সাগরদী রোডে অবস্থান নেয়। এ সময় রেনুপোনা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৪১০৯) সংকেত দিয়ে থামানো হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে কৌশলে ট্রাকের চালক, হেলপার ও সাথে থাকা ৪/৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০টি ড্রামে থাকা আনুমানিক ৫০ লক্ষ পিস গলদা ও বাগদার রেনুপোনা উদ্ধার করা হয়।

​পরবর্তীতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) উপস্থিতিতে জব্দকৃত ২ কোটি টাকা মূল্যের রেনুপোনাগুলো স্থানীয় রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।

​এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পলাতকদের সনাক্ত করাসহ এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় ২ কোটি টাকার রেনুপোনাসহ ট্রাক জব্দ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর জেলার গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ পিস অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়েছে। এ সময় রেনুপোনা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ৪০টি ড্রাম জব্দ করা হয়।

​আজ বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সাগরদী রোড এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও উপজেলা প্রশাসনের একটি চৌকস দল সাগরদী রোডে অবস্থান নেয়। এ সময় রেনুপোনা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৪১০৯) সংকেত দিয়ে থামানো হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে কৌশলে ট্রাকের চালক, হেলপার ও সাথে থাকা ৪/৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০টি ড্রামে থাকা আনুমানিক ৫০ লক্ষ পিস গলদা ও বাগদার রেনুপোনা উদ্ধার করা হয়।

​পরবর্তীতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) উপস্থিতিতে জব্দকৃত ২ কোটি টাকা মূল্যের রেনুপোনাগুলো স্থানীয় রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।

​এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পলাতকদের সনাক্ত করাসহ এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত