ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে প্রবাসী সানজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রবাসী সানজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে সৌদি প্রবাসী মো: সানজিবের ওপর তার শ্বশুরবাড়ির লোকজনের পরিচালিত বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাজুরবাগ এলাকা। গত ১০ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজুরবাগ এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি আরব প্রবাসী মো: সানজিবকে হত্যার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ির সন্ত্রাসী চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। একজন রেমিট্যান্স যোদ্ধার ওপর নিজ এলাকায় এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা হামলার মূলহোতা সন্ত্রাসী আনোয়ার হোসেন আনার ও মারুফসহ সকল আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসী আনার ও মারুফ গংদের গ্রেপ্তার করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: তাওলাদ মাহমুদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক মো: শাহীন আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: সেলিম মাহমুদ এবং বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম।

এছাড়াও বিএনপি নেতা মিজান, জসিম উদ্দিন, বাতেন, মামুন, মো: মিজান, সোহেল রানাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাজুরবাগ এলাকার শত শত সাধারণ নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বন্দরে প্রবাসী সানজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে সৌদি প্রবাসী মো: সানজিবের ওপর তার শ্বশুরবাড়ির লোকজনের পরিচালিত বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাজুরবাগ এলাকা। গত ১০ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজুরবাগ এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি আরব প্রবাসী মো: সানজিবকে হত্যার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ির সন্ত্রাসী চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। একজন রেমিট্যান্স যোদ্ধার ওপর নিজ এলাকায় এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা হামলার মূলহোতা সন্ত্রাসী আনোয়ার হোসেন আনার ও মারুফসহ সকল আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসী আনার ও মারুফ গংদের গ্রেপ্তার করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: তাওলাদ মাহমুদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক মো: শাহীন আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: সেলিম মাহমুদ এবং বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম।

এছাড়াও বিএনপি নেতা মিজান, জসিম উদ্দিন, বাতেন, মামুন, মো: মিজান, সোহেল রানাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাজুরবাগ এলাকার শত শত সাধারণ নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত