ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামি গৃহবধূ গ্রেফতার

সাজেদা আক্তার (২৬)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার মো. শাহ আলমের মেয়ে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বামী শাকিল আলম বাদী হয়ে তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিআর-৫৫৮/২৪ নম্বর নালিশি মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, আদালতের ওয়ারেন্ট তামিল করার অংশ হিসেবে আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গৃহবধূকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৩ জুলাই ২০২৬

যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামি গৃহবধূ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার মো. শাহ আলমের মেয়ে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বামী শাকিল আলম বাদী হয়ে তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিআর-৫৫৮/২৪ নম্বর নালিশি মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, আদালতের ওয়ারেন্ট তামিল করার অংশ হিসেবে আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গৃহবধূকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত