ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘সম্রাট রিপন’ গ্রেফতার

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘সম্রাট রিপন’ গ্রেফতার
আসামি আসাদুজ্জামান রিপন

পটুয়াখালী সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে একাধিক হত্যা, মাদক, মারামারি এবং অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপনকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর থানার এএসআই মোঃ রুবেল হাওলাদারের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গী এবং ডিএমপির মিরপুর পল্লবী এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গতকাল (২১ মে, ২০২৬) আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপন একটি অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন বিজ্ঞ আদালতে একাধিক হত্যা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মারামারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

​সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘সম্রাট রিপন’ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

পটুয়াখালী সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে একাধিক হত্যা, মাদক, মারামারি এবং অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপনকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর থানার এএসআই মোঃ রুবেল হাওলাদারের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গী এবং ডিএমপির মিরপুর পল্লবী এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গতকাল (২১ মে, ২০২৬) আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপন একটি অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন বিজ্ঞ আদালতে একাধিক হত্যা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মারামারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

​সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত