ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬
বাংলার শিরোনাম

​মহিপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

​মহিপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুমন হাংক

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুমন হাংকে (২০) গ্রেফতার করা হয়েছে। গতকাল ০৯ জুন ২০২৬ তারিখ (মঙ্গলবার) মহিপুর থানার একটি চৌকস অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সুমন হাং মহিপুর থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মামলায় বিজ্ঞ আদালত ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

​মহিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে মহিপুর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১০ জুন ২০২৬

​মহিপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুমন হাংকে (২০) গ্রেফতার করা হয়েছে। গতকাল ০৯ জুন ২০২৬ তারিখ (মঙ্গলবার) মহিপুর থানার একটি চৌকস অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সুমন হাং মহিপুর থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মামলায় বিজ্ঞ আদালত ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

​মহিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে মহিপুর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত