ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
বাংলার শিরোনাম

মাদককে না বলুন স্লোগানে মুসলিম নগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকালে টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই ম্যাচটি সম্পন্ন হয়।

​ফুটবল ম্যাচটিতে অংশগ্রহণ করে স্থানীয় ‘পূর্বপাড়া একাদশ’ ও ‘মধ্যপাড়া একাদশ’। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্ধারিত সময় শেষে খেলা অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে ৪-৩ গোলে পূর্বপাড়া দলকে পরাজিত করে জয়লাভ করে মধ্যপাড়া একাদশ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক এবং কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড় ও সাংস্কৃতিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর 

সভাপতি হাফেজ আব্দুল মোমিন। তিনি আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​নিজের বক্তব্যে হাফেজ আব্দুল মোমিন বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি চাই, প্রতিটি পাড়ায় নিয়মিত খেলার আয়োজন করা হোক।”

​তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের এই মাঠে নিয়ে আসা হবে। সেই সাথে তিনি প্রতি মাসে অন্তত একটি করে খেলা আয়োজনের জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান এবং ভালো ও গঠনমূলক সব কর্মকাণ্ডে সকলকে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন।

​উক্ত ফুটবল ম্যাচটির মোঃ শাহেদ  হোসাইনের

সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুসলিমনগর মধ্য পাড়া চ্যাম্পিয়ন টীম মোঃ মামুন সরকার, অধিনায়ক হাবিব, আব্দুল্লাহ, তুহিন, শুভ, মৃদুল আহাদ, মুসলিম নগর পূর্বপাড়া রানার্সআপ টিম শাহাবুদ্দিন মোল্লা, স্বপন, আলিফ, শাকিল, কাউসার, শান্ত, শাকিব, শিহাব প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। খেলার মাঠে স্থানীয় তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাবাসীর মধ্যে দারুণ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৩ জুন ২০২৬

মাদককে না বলুন স্লোগানে মুসলিম নগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত