সোনারগাঁওকে হারিয়ে কাবাডি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আড়াইহাজার
উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আমান-আয়াত, তাবিথা-অয়ন কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সোনারগাঁও দলকে পরাজিত করে আড়াইহাজার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত দুর্দান্ত দলীয় পারফরম্যান্সের মাধ্যমে আড়াইহাজার দল জয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব রকিবুল ইসলাম রাকিব। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী আড়াইহাজার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁও দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন। এ সময় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন