ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

সাংবাদিকের ওপর হামলা: চিহ্নিত মাদক কারবারী সাগর-বিউটি গংয়ের তাণ্ডব

সাংবাদিকের ওপর হামলা

সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জের বন্দরের সিনিয়র সাংবাদিক এস এম শাহীন আহমেদের অফিসে হামলা চালিয়েছে চিহ্নিত মাদক কারবারী সাগর ও তার স্ত্রী বিউটির নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী দল। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় অবস্থিত সাংবাদিকের নিজস্ব অফিসে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা এ সময় অফিস ভাঙচুর, মূল্যবান সরঞ্জাম লুট এবং সাংবাদিককে হত্যার হুমকি দেয়।

হামলার বিবরণ: ভুক্তভোগী সাংবাদিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংবাদিক এস এম শাহীন আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন গণমাধ্যমে প্রচার করে আসছেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারী সাগর ও তার তৃতীয় স্ত্রী বিউটির নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ওই অফিসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা, কম্পিউটারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সন্ত্রাসীরা সাংবাদিক শাহীনকে হত্যার হুমকি দেয় এবং বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পালিয়ে যাওয়ার সময় তারা তাদের ব্যবহৃত জুতাও ফেলে যায়।

কে এই সাগর ও বিউটি? অভিযোগ রয়েছে, সাগর ফরাজীকান্দা উত্তরপাড়া এলাকার তালিকাভুক্ত একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে মাদক আইনে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। স্ত্রী বিউটিকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকের সাম্রাজ্য চালিয়ে আসছেন। সাংবাদিকরা নিয়মিত তাদের অপকর্মের খবর প্রকাশ করায় দীর্ঘদিন ধরেই তারা বিভিন্নভাবে সাংবাদিক শাহীনকে হুমকি ও হয়রানি করে আসছিল।

সাংবাদিক মহলে ক্ষোভ: এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম শাহীন আহমেদ। তিনি সিএমএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি, দৈনিক সচেতন পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখা, বন্দর মডেল প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশের বক্তব্য: এ বিষয়ে বন্দর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। হামলাকারী চিহ্নিত মাদক কারবারী সাগর ও বিউটিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৭ জুন ২০২৬

সাংবাদিকের ওপর হামলা: চিহ্নিত মাদক কারবারী সাগর-বিউটি গংয়ের তাণ্ডব

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত