নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১ ঘণ্টার কলম বিরতি
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ২ নং রেলগেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নারায়ণগঞ্জ শাখা কার্যালয়ে ১ ঘণ্টার 'কলম বিরতি' কর্মসূচি পালন করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। ৪ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যাংকের শতাধিক সাধারণ গ্রাহক এই প্রতীকী কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি চলাকালীন সময়ে গ্রাহকরা ব্যাংকের যাবতীয় লেনদেন, টাকা উত্তোলন এবং নিজস্ব দাপ্তরিক কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। আকস্মিক এই কর্মসূচির কারণে ব্যাংকের ভেতরে এক ব্যতিক্রমী পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় সচেতন গ্রাহক ফোরামের পক্ষে বক্তব্য রাখেন সংগঠক এইচ এম নাসির উদ্দিন। তিনি গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের বিভিন্ন দাবির বিষয়টি তুলে ধরেন। তিনি আরো বলেন জনগণের কষ্টেজার্তি টাকা লুটেরাদের পকেট ভরতে দেওয়া হবেনা। জনগণের টাকা জনগণ নিজেই হেফাজত করবে। ফ্যাসিস্টদের দোসর দূর্নীতিবাজ কোন চেয়ারম্যান আমরা দেখতে চাইনা।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ গ্রাহকরা জানান, ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এবং গ্রাহকদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে এই ১ ঘণ্টার কলম বিরতিতে সংহতি প্রকাশ করেছেন। তবে ১ ঘণ্টা শেষ হওয়ার পর ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও লেনদেন পুনরায় শুরু হয়।
আপনার মতামত লিখুন