ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষসম্পদ বৃদ্ধির লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী আয়োজন

উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় ইউএনও মো. সাইফুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং শিক্ষক প্রতিনিধিরা।

চারা বিতরণ ও সচেতনতা

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, পথচারী, পরিবহন চালক এবং সাংবাদিকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের যত্ন নেওয়ার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।

কর্মসূচিতে রূপগঞ্জ ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১০ জুন ২০২৬

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষসম্পদ বৃদ্ধির লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী আয়োজন

উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় ইউএনও মো. সাইফুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং শিক্ষক প্রতিনিধিরা।

চারা বিতরণ ও সচেতনতা

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, পথচারী, পরিবহন চালক এবং সাংবাদিকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের যত্ন নেওয়ার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।

কর্মসূচিতে রূপগঞ্জ ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত