ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়িতে বাড়িওয়ালার গাফলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় আমিনুল ইসলাম নামে বাড়িওয়ালার গাফলতিতে ভাড়াটিয়া মমতাজ বেগমের মেয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। 

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রুমের পাশে একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

খেলাধুলা করতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করায় একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়িতে বাড়িওয়ালার গাফলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় আমিনুল ইসলাম নামে বাড়িওয়ালার গাফলতিতে ভাড়াটিয়া মমতাজ বেগমের মেয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। 

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রুমের পাশে একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

খেলাধুলা করতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করায় একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত