ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

কাশীপুর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুফতী শেখ শাব্বীরের নাম ঘোষণা

"মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ কাশীপুর গড়ার প্রত্যয়"—এই স্লোগানকে সামনে রেখে ফতুল্লার কাশীপুরের ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ‘কর্মী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এই সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতী শেখ শাব্বীর আহমাদ।

সম্মেলনে বক্তাগণ কাশীপুরকে অপরাধমুক্ত, নিরাপদ ও একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আগামীতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের এক পর্যায়ে প্রধান অতিথি এবিএম সিরাজুল মামুন আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুফতী শেখ শাব্বীর আহমাদকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবু বকর সিদ্দিক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম।

এছাড়াও সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম এবং ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাশীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল এক জনসমুদ্রে পরিণত হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাশীপুর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুফতী শেখ শাব্বীরের নাম ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত