ঢাকা   রোববার, ০২ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী জামাল হোসাইনের নেতৃত্বে বিশাল মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আগমনকে কেন্দ্র করে আজ এক বিশাল স্বাগত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এই আনন্দ ও স্বাগত মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসাইন।

কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি ২ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় সাধারণ জনগণ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসাইন বলেন, "আমাদের প্রিয় নেতা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জের এই আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামীকালের কর্মী সম্মেলন সফল করতে ২ নং ওয়ার্ড জামায়াত ও সর্বস্তরের জনগণ সম্পূর্ণ প্রস্তুত।"

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ২ নং ওয়ার্ড গড়তে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডা. শফিকুর রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।

মিছিলে ওয়ার্ড জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগামীকালের কর্মী সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০২ আগস্ট ২০২৬

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী জামাল হোসাইনের নেতৃত্বে বিশাল মিছিল

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আগমনকে কেন্দ্র করে আজ এক বিশাল স্বাগত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এই আনন্দ ও স্বাগত মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসাইন।

কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি ২ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় সাধারণ জনগণ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসাইন বলেন, "আমাদের প্রিয় নেতা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জের এই আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামীকালের কর্মী সম্মেলন সফল করতে ২ নং ওয়ার্ড জামায়াত ও সর্বস্তরের জনগণ সম্পূর্ণ প্রস্তুত।"

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ২ নং ওয়ার্ড গড়তে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডা. শফিকুর রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।

মিছিলে ওয়ার্ড জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগামীকালের কর্মী সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত