ঢাকা   রোববার, ২৬ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী - মো. শাহ আলম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৬ জুলাই রবিবার বেলা ৩ টায়‌ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোবিন্দকুল এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তরুণ সমাজসেবক মো. শাহ আলম এসময় তিনি একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই মুছাপুর ১ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 

 তিনি বলেন, যেদিন থেকে রাজনীতি শুরু করি সেদিন থেকেই আমাদের ইউনিয়নের এবং ওয়ার্ডের প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি। নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও ভোটই আমার একমাত্র প্রত্যাশা। একসাথে মিলেমিশে মোরা কাজ করে উন্নত ওয়ার্ড গড়বো।

প্রবাস ফেরত সমাজসেবক মো. সুমন'র সভাপতিত্বে ও আল হাসান'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাইদুর রহমান, মো. সোহেল, শিতল বাবু,  আব্দুর কাদের, আব্দুস সামাদ, মো. বাচ্চু, মো. মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন।

এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আলম (এমলাক), বিএনপি নেতা সাইদুর রহমান, গোলাপ হোসেন, মো. জুয়েল, মো. দাদন মিয়া, হিরো মিয়া, বিল্লাহ হোসেন, হৃদয় সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৬ জুলাই ২০২৬

নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী - মো. শাহ আলম

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৬ জুলাই রবিবার বেলা ৩ টায়‌ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোবিন্দকুল এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তরুণ সমাজসেবক মো. শাহ আলম এসময় তিনি একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই মুছাপুর ১ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 

 তিনি বলেন, যেদিন থেকে রাজনীতি শুরু করি সেদিন থেকেই আমাদের ইউনিয়নের এবং ওয়ার্ডের প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি। নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও ভোটই আমার একমাত্র প্রত্যাশা। একসাথে মিলেমিশে মোরা কাজ করে উন্নত ওয়ার্ড গড়বো।

প্রবাস ফেরত সমাজসেবক মো. সুমন'র সভাপতিত্বে ও আল হাসান'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাইদুর রহমান, মো. সোহেল, শিতল বাবু,  আব্দুর কাদের, আব্দুস সামাদ, মো. বাচ্চু, মো. মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন।

এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আলম (এমলাক), বিএনপি নেতা সাইদুর রহমান, গোলাপ হোসেন, মো. জুয়েল, মো. দাদন মিয়া, হিরো মিয়া, বিল্লাহ হোসেন, হৃদয় সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত