নাসিক ২১ নং ওয়ার্ডে জনমতে এগিয়ে মাওলানা ফজলুল হাই জাফরি
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে বন্দর এলাকার ২১ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনমত ও জনপ্রিয়তায় বেশ এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা ফজলুল হাই জাফরি।
এলাকায় তাঁর সামাজিক কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও ত্যাগী অবস্থানের কারণে সাধারণ ভোটারদের মাঝে তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্দর দক্ষিণ থানা আমীর ও কারা নির্যাতিত এই নেতা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছেন।
আল্লাহর আইন ও কুরআনের শাসনের বিকল্প নেই।
এক বিবৃতিতে মাওলানা ফজলুল হাই জাফরি বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন "বর্তমান সমাজ অন্যায়, অবিচার, জুলুম এবং নানাবিধ পাপাচারে ভরে গেছে। মানুষ আজ তাদের মৌলিক অধিকার ও শান্তি থেকে বঞ্চিত। এই পঙ্কিলতা ও বৈষম্য থেকে মুক্তি পেতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন ও কুরআনের শাসনের কোনো বিকল্প নেই। আমরা যদি সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, তবে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, ২১ নং ওয়ার্ডের অবহেলিত জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। যদি জনগণ তাঁকে সুযোগ দেয়, তবে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।
মাওলানা ফজলুল হাই জাফরির প্রার্থিতা ও জনপ্রিয়তা নিয়ে ২১ নং ওয়ার্ডের সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
এলাকাবাসী ও স্থানীয় সচেতন নাগরিকরা বলেন "মাওলানা ফজলুল হাই জাফরি একজন সৎ, নীতিবান ও সদালাপী মানুষ। বিপদে-আপদে সবসময় তাঁকে পাশে পাওয়া যায়।"
"তিনি একজন কারা নির্যাতিত নেতা হওয়া সত্ত্বেও জনগণের কল্যাণ থেকে কখনো মুখ ফিরিয়ে নেননি। ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে তাঁর সুনাম দীর্ঘদিনের।"
"আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন এবং দুর্নীতিমুক্তভাবে ওয়ার্ডের উন্নয়ন করবেন। সেদিক থেকে জাফরি সাহেব আমাদের প্রথম পছন্দ।"
২১ নং ওয়ার্ডের পাড়া-মহল্লা ও চায়ের দোকানে মাওলানা ফজলুল হাই জাফরির নাম আলোচনায় শীর্ষস্থানে উঠে আসছে। সাধারণ ভোটারদের ধারণা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদী।
আপনার মতামত লিখুন