সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলীরটেক ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যাগে ছয়শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ মে রবিবার বিকালে ইউনিয়নের ডিক্রিরচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আলীরটেক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, এই এলাকায় যারা জামায়াতে ইসলামী করেন বা ইসলামী দল করেন ইসলাম লালন করেন তারা কখনো অন্যায় করতে পারেনা। তারা দুনিয়া নয় তারা বিশ্বাস করেন আখেরিতের মুক্তি'ই আমাদের পূর্ন সফলতা।
"ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে পারি। ইসলাম আমাদের ত্যাগের শিক্ষা দেয়। নিজের আনন্দের পাশাপাশি প্রতিবেশীর খোঁজখবর রাখা এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব।"
তিনি আরও বলেন, "পবিত্র ঈদুল আযহার মূল চেতনাই হলো কোরবানি বা আত্মত্যাগ। সেই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী সব সময় মানবতার সেবায় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।"
সভাপতির বক্তব্যে মো. মুরাদ হোসেন বলেন, "আলীরটেক ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা যদি এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।"
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আবদুল আজিজ, ফতুল্লা পশ্চিম থানা আমীর নুরুল হক, বক্তাবলী ইউনিয়নের আমীর আবুবক্কর, ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শাহাদাত সরকার, ৯ নং ওয়ার্ড মেম্বার আবদুর রহীম মৃধা, ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: শফি উদ্দিন, ৫নং ওয়ার্ড প্রার্থী মো: আবদুল আউয়ালসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঈদ সামগ্রী নিতে আসা বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন