ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬
বাংলার শিরোনাম

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফুলকুঁড়ি নারায়ণগঞ্জ শহর শাখার ঈদ উপহার বিতরণ

“দুঃখে যাদের জীবন কাটে, কষ্টে কাটে রাত / তাদের জন্য বাড়িয়ে দিবো ভালোবাসার হাত”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে অনন্য এক উদ্যোগ নিয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। সংগঠনটির নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​পথশিশু পাঠশালার শিক্ষক সাংবাদিক ইউসুফ আলী প্রধানের আন্তরিকতায় ২৭ মে বুধবার বিকালে নারায়ণগঞ্জ রেলস্টেশনে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর নারায়ণগঞ্জ শহর শাখার পরিচালক দেওয়ান মোহাম্মদ শিহাব এবং সহকারী পরিচালক মাশরাফি মুর্তজা।

​ঈদ উপহার বিতরণকালে শাখা পরিচালক দেওয়ান মোহাম্মদ শিহাব বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সমাজের একটা বড় অংশের সুবিধাবঞ্চিত শিশুরা এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। ফুলকুঁড়ি আসর সবসময়ই এই শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমাদের এই সামান্য উপহার যদি তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারে, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক।"

সাংবাদিক ইউসুফ আলী প্রধান তার বক্তব্যে বলেন, "শিশুদের মুখে হাসি দেখার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। সমাজের বিত্তবান ও সচেতন প্রতিটি মানুষের উচিত এই সুবিধাবঞ্চিত শিশুদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া, যাতে করে তারাও সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।"

​সংগঠনটির একনিষ্ঠ কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিশুদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। নতুন পোশাক ও উপহার সামগ্রী পেয়ে শিশুদের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​ফুলকুঁড়ি আসরের এমন মানবিক ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। আগামীতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে সংগঠনটি তাদের এমন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ২৭ মে ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফুলকুঁড়ি নারায়ণগঞ্জ শহর শাখার ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত