ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্লোগানে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

​২৯ জুন ২০২৬, সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য ও স্লোগান ছিল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (One Child, One Tree)। এই স্লোগানকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

​অনুষ্ঠানে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত।

​বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় এবং বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ করে গড়ে তোলার শপথ নেয়। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্লোগানে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

​২৯ জুন ২০২৬, সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য ও স্লোগান ছিল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (One Child, One Tree)। এই স্লোগানকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

​অনুষ্ঠানে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত।

​বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় এবং বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ করে গড়ে তোলার শপথ নেয়। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত