ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

হ্নীলা মডেল ফারিয়ার মাসিক সভা অনুষ্ঠিত, মি. ঢাকা প্রতিযোগিতায় চতুর্থ হওয়ায় আমির আলীকে সংবর্ধনা

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

হ্নীলা মডেল ফারিয়ার মাসিক সভা অনুষ্ঠিত, মি. ঢাকা প্রতিযোগিতায় চতুর্থ হওয়ায় আমির আলীকে সংবর্ধনা

টেকনাফের হ্নীলা মডেল ফারিয়ার মাসিক সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম সম্পাদক মোকতার হোছাইন বাপ্পি। সভাপতিত্ব করেন হ্নীলা মডেল ফারিয়ার সভাপতি মোকতার হোছাইন সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোস্তাক আহমদ ও সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হ্নীলা মডেল ফারিয়ার সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন।

সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। এ সময় হ্নীলা মডেল ফারিয়ার কার্যনির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে হ্নীলা মডেল ফারিয়ার সাবেক ক্রীড়া সম্পাদক আমির আলীকে ‘মি. ঢাকা’ বডিবিল্ডিং প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা আমির আলীর এ অর্জনকে হ্নীলার জন্য গৌরবের বিষয় উল্লেখ করে তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে হ্নীলা মডেল ফারিয়ার কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

হ্নীলা মডেল ফারিয়ার মাসিক সভা অনুষ্ঠিত, মি. ঢাকা প্রতিযোগিতায় চতুর্থ হওয়ায় আমির আলীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

টেকনাফের হ্নীলা মডেল ফারিয়ার মাসিক সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম সম্পাদক মোকতার হোছাইন বাপ্পি। সভাপতিত্ব করেন হ্নীলা মডেল ফারিয়ার সভাপতি মোকতার হোছাইন সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোস্তাক আহমদ ও সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হ্নীলা মডেল ফারিয়ার সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন।

সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। এ সময় হ্নীলা মডেল ফারিয়ার কার্যনির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে হ্নীলা মডেল ফারিয়ার সাবেক ক্রীড়া সম্পাদক আমির আলীকে ‘মি. ঢাকা’ বডিবিল্ডিং প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা আমির আলীর এ অর্জনকে হ্নীলার জন্য গৌরবের বিষয় উল্লেখ করে তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে হ্নীলা মডেল ফারিয়ার কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত