জামায়াতে ইসলামী তারাবো পৌরসভার উদ্যোগে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে আজ ০৫ অক্টোবর সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার তারাবো বাজার ও পাশর্র্বর্তী আবাসিক এলাকায় মশার ঔষধ ছিটানো ও লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।
তারাবো পৌরসভার আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা কার্যক্রমের উদ্বোধীন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন,হাসান ইমাম প্রমূখ।
উদ্বোধনী কার্যকমে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ হতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ঔষধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপতালগুলো ডেঙ্গু রোগীদের ভীর এত বেশি যে কোনো হাসপতালে সীট খালি পাওয়া যাচ্ছে না। ডেঙ্গুতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে অথচ সেউ তুলনায় সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। বরং তাদের ক্যাডার বাহিনী হাসপাতালে হামলা ও ভাঙচুরে নতেৃত্ব দেয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মশার ঔষধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন