নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন
“শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ায় ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ অক্টোবর সোমবার নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা বিস্তারে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান, তাঁদের পেশাগত উন্নয়ন নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসনয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব সহ বিভিন্ন সংগঠনেী জেলাও মহানগর নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন