ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 ৫ অক্টোবর (রবিবার) বিকাল ৪টা ১৫ মিনিটে চাষাড়া মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) এর যৌথ উদ্যোগে এ ভলান্টিয়ার কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএমইএ ও এনসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার সোহেল। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক কাউসার আহমেদ আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

এ সময় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, এনসিসিআই-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী। এখানে যানজট একটি দীর্ঘদিনের সমস্যা, যা জনভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকেও ব্যাহত করে। শুধু পুলিশের পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

তিনি বলেন, "বিকেএমইএ ও এনসিসিআই-এর এই ২২ জন ট্রাফিক ভলান্টিয়ার আমাদের ট্রাফিক বিভাগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তারা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করবে। আমি বিশ্বাস করি, প্রশাসন, ব্যবসায়ী সম্প্রদায় ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং নগরবাসী স্বস্তি পাবে। যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে আছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত