ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁয়ে ইসলামী ব্যাংক ঘিরে অস্থিরতা গ্রাহকদের উদ্বেগ দ্রুত সমাধানের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ঘিরে চলমান পরিস্থিতিতে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকের সোনারগাঁ শাখার এটিএম বুথ বন্ধ থাকা, ভেতরের পিওএস মেশিনে ত্রুটি এবং চেক বই সরবরাহে বিলম্বের কারণে অনেক গ্রাহক প্রয়োজনীয় লেনদেন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় গ্রাহকদের দাবি, তাদের কষ্টার্জিত আমানতের অর্থ উত্তোলন ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দীর্ঘসূত্রতা ও ভোগান্তি অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

গ্রাহকরা জানান, ব্যাংকিং সেবা একটি জরুরি জনসেবা। কোনো ধরনের অনিয়ম, ষড়যন্ত্র বা অব্যবস্থাপনার কারণে সাধারণ আমানতকারীরা যেন ক্ষতির মুখে না পড়েন -এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তারা সোনারগাঁ শাখার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা, এটিএম ও ডিজিটাল সেবা সচল করা এবং গ্রাহকদের আস্থা পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ নিশ্চিত না হলে/ ব্যাংকের পরিস্থিতি ভালো না হলে, সোনারগাঁবাসী তাদের কষ্টার্জিত আমানতের টাকা উঠাতে না পারলে- গ্রাহক ও আমানতকারীদের ক্ষোভ রাজপথ দখলে চলে যেতে পারে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দিতে পারে। তাদের উপর হামলা হলে বিএনপির পতন ঘণ্টাও বাজতে পারে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সোনারগাঁয়ে ইসলামী ব্যাংক ঘিরে অস্থিরতা গ্রাহকদের উদ্বেগ দ্রুত সমাধানের দাবি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ঘিরে চলমান পরিস্থিতিতে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকের সোনারগাঁ শাখার এটিএম বুথ বন্ধ থাকা, ভেতরের পিওএস মেশিনে ত্রুটি এবং চেক বই সরবরাহে বিলম্বের কারণে অনেক গ্রাহক প্রয়োজনীয় লেনদেন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় গ্রাহকদের দাবি, তাদের কষ্টার্জিত আমানতের অর্থ উত্তোলন ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দীর্ঘসূত্রতা ও ভোগান্তি অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

গ্রাহকরা জানান, ব্যাংকিং সেবা একটি জরুরি জনসেবা। কোনো ধরনের অনিয়ম, ষড়যন্ত্র বা অব্যবস্থাপনার কারণে সাধারণ আমানতকারীরা যেন ক্ষতির মুখে না পড়েন -এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তারা সোনারগাঁ শাখার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা, এটিএম ও ডিজিটাল সেবা সচল করা এবং গ্রাহকদের আস্থা পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ নিশ্চিত না হলে/ ব্যাংকের পরিস্থিতি ভালো না হলে, সোনারগাঁবাসী তাদের কষ্টার্জিত আমানতের টাকা উঠাতে না পারলে- গ্রাহক ও আমানতকারীদের ক্ষোভ রাজপথ দখলে চলে যেতে পারে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দিতে পারে। তাদের উপর হামলা হলে বিএনপির পতন ঘণ্টাও বাজতে পারে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত