ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
বাংলার শিরোনাম

ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি ইসলামী যুব মজলিসের

দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ক্রমবর্ধমান হারে গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী যুব মজলিস। সম্প্রতি ধর্ষণের শিকার রামিছার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “রামিছার মতো অবুঝ ও নিরপরাধ মেয়েরা আজ নিজ দেশে নিরাপদ নয়। দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বৃদ্ধির প্রধান কারণ দীর্ঘমেয়াদী বিচারপ্রক্রিয়া এবং আইনের ফাঁকফোকরে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ। আইনের বইয়ে শাস্তি থাকলেই অপরাধ কমে না, যদি না তার দৃষ্টান্তমূলক ও দ্রুত প্রয়োগ নিশ্চিত করা যায়।”

বক্তারা আরও বলেন, “ইসলামী শরিয়াহ অনুযায়ী নারীর সম্মান রক্ষা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। জেনা ও ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে ইসলামে অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট শাস্তির বিধান রয়েছে। সমাজে অপরাধ নির্মূলে এই শাস্তি প্রকাশ্যে কার্যকর করা এখন সময়ের দাবি। রামিছাসহ সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনার স্থায়ী অবসানে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি মুহাম্মদ শামীম। তিনি তার সমাপনী বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রশাসন যদি অনতিবিলম্বে রামিছার ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি না করে, তবে আগামী দিনে সাধারণ জনতা ও যুব সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন ও জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, ইসলামী যুব মজলিসের জেলা সহ-সভাপতি তানভীর শিকদার, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিফ শিপন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হুসাইনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২৩ মে ২০২৬

ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি ইসলামী যুব মজলিসের

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত