ঢাকা   রোববার, ২৬ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় রাস্তা পারাপারে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোড পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের বাবার নাম রজব আলী। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনে। প্রাথমিক ভাবে জানা গেছে, তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। পুলিশের তথ্যমতে, আবুল হোসেন তাঁর ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। রাজিন স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত নিরাময় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন। ছেলেকে দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালক রুমান মোল্লা (২৩) কে আটক করে গণধোলাই দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় চালক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে। 

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৬ জুলাই ২০২৬

ফতুল্লায় রাস্তা পারাপারে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোড পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের বাবার নাম রজব আলী। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনে। প্রাথমিক ভাবে জানা গেছে, তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। পুলিশের তথ্যমতে, আবুল হোসেন তাঁর ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। রাজিন স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত নিরাময় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন। ছেলেকে দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালক রুমান মোল্লা (২৩) কে আটক করে গণধোলাই দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় চালক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে। 

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত