ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

কলাপাড়ায় কৃষকের মাঝে গোলপাতা গাছের চারা ও আউশ ধানের বীজ বিতরন

গোলপাতা গাছের চারা ও আউশ ধানের বীজ বিতরন

ধানের চেয়ে গোলপাতা গাছ চাষে ১০ গুন লাভবান হওয়া যায়। তাই পটুয়াখালীর কলাপাড়ায় গোলপাতার বাগান গড়ে তোলার লক্ষ্যে দেশে প্রথবারের মতো ৫০০ কৃষকের মাঝে গোলপাতা গাছের চারা ও ভার্মি কমপোষ্ট সার বিতরন করা হয়েছে৷ এছাড়া এসময় ১২০০ কৃষকের মাঝে আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয।

রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পায়রা হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। এসময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০১ টি করে গোলপাতা গাছের চারা ও ৮০ কেজি ভার্মি কমপোষ্ট সার প্রদান করা হয়। এছাড়া ১০০ ধান চাষীর মধ্যে প্রত্যেককে  ৫ কেজি আউশ ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

পর্যায়ক্রমে আরও ১০০০ কৃষককে ধানের বীজ ও সার প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় কৃষকের মাঝে গোলপাতা গাছের চারা ও আউশ ধানের বীজ বিতরন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ধানের চেয়ে গোলপাতা গাছ চাষে ১০ গুন লাভবান হওয়া যায়। তাই পটুয়াখালীর কলাপাড়ায় গোলপাতার বাগান গড়ে তোলার লক্ষ্যে দেশে প্রথবারের মতো ৫০০ কৃষকের মাঝে গোলপাতা গাছের চারা ও ভার্মি কমপোষ্ট সার বিতরন করা হয়েছে৷ এছাড়া এসময় ১২০০ কৃষকের মাঝে আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয।

রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পায়রা হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। এসময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০১ টি করে গোলপাতা গাছের চারা ও ৮০ কেজি ভার্মি কমপোষ্ট সার প্রদান করা হয়। এছাড়া ১০০ ধান চাষীর মধ্যে প্রত্যেককে  ৫ কেজি আউশ ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

পর্যায়ক্রমে আরও ১০০০ কৃষককে ধানের বীজ ও সার প্রদান করা হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত