ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
ঢাকা-৪ সংসদীয় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী জোনের উদ্যোগে সোমবার (২২ জুন) সকালে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর জোনের সহকারী পরিচালক মো. মহিউদ্দিনের পরিচালনায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা জুনাইদ আহমেদ, মো. কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন, মো. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
আপনার মতামত লিখুন