ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

​আলহাজ্ব নাসির আহমেদ হেনার স্মরণে ইসলামিক সোসাইটির দোয়া মাহফিল ​

ইসলামিক সোসাইটির দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব নাসির উদ্দিন হেনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুম'আ শহরের আলম খান লেনে অবস্থিত নারায়ণগঞ্জ মহিলা মাদরাসার দ্বিতীয় তলায় ‘ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ’ কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

​দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর এবং ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি মাওলানা মইনুদ্দিন আহমাদ।

​স্মৃতিচারণ করতে গিয়ে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "আলহাজ্ব নাসির উদ্দিন হেনা ছিলেন এই সংগঠনের নিবেদিতপ্রাণ। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ইসলাম প্রচার ও মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তিনি সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন।"

​তিনি উপস্থিত সকলের উদ্দেশে আরও বলেন, "কুরআনের ঘোষণা অনুযায়ী—প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদের সকলকে পরকালের জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে।" এছাড়া তিনি ইসলামিক সোসাইটির অধীনে পরিচালিত নারায়ণগঞ্জ মহিলা মাদরাসার শিক্ষার গুণগত মান ও শতভাগ সাফল্যের কথা তুলে ধরে নারীদের ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে মরহুমের ছেলে ডা. সাইদ তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, "আমার বাবা জীবদ্দশায় যদি কারো সাথে কোনো ভুল করে থাকেন বা কাউকে মনে কষ্ট দিয়ে থাকেন, তবে আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দেবেন।" উপস্থিত ব্যক্তিরা মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি অত্যন্ত ধার্মিক ও পরহেজগার মানুষ ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করেছেন।

​দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাসুম, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ও আদর্শ মহিলা আলিম মাদরাসার সভাপতি ডা.আলী আশরাফ খান।

​এছাড়া ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী চৌধুরী, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মুহাঃ মুনীরুজ্জামান শাহীন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আ.জ.ম রুহুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

​আলহাজ্ব নাসির আহমেদ হেনার স্মরণে ইসলামিক সোসাইটির দোয়া মাহফিল ​

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত