ঢাকা   রোববার, ১২ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

সরকারি তোলারাম কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি শুভ-সেক্রেটারি তামিম

​২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।

​সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক শুভ এবং নতুন শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তামিম ইকবাল।

​গত ৬ জুলাই তোলারাম কলেজ  সাথীদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশে ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর অফিস সম্পাদক রায়হান বিন রফিকের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার সেক্রেটারি আমজাদ হোসাইন রাজু। এছাড়াও অনুষ্ঠানে তোলারাম কলেজ শাখার সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

​সমাবেশে ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব গঠনে মহানগর সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান অতিথি আমজাদ হোসাইন রাজু সর্বাধিক ভোটপ্রাপ্ত এমদাদুল হক শুভকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

​শপথ গ্রহণ শেষে উপস্থিত সাথীদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক শুভ, কলেজ শাখার নতুন সেক্রেটারি হিসেবে মোঃ তামিম ইকবালের নাম ঘোষণা করেন।

​পরিশেষে, নবগঠিত কমিটির সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ছাত্রসমাবেশের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১২ জুলাই ২০২৬

সরকারি তোলারাম কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি শুভ-সেক্রেটারি তামিম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

​২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।

​সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক শুভ এবং নতুন শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তামিম ইকবাল।

​গত ৬ জুলাই তোলারাম কলেজ  সাথীদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশে ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর অফিস সম্পাদক রায়হান বিন রফিকের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার সেক্রেটারি আমজাদ হোসাইন রাজু। এছাড়াও অনুষ্ঠানে তোলারাম কলেজ শাখার সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

​সমাবেশে ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব গঠনে মহানগর সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান অতিথি আমজাদ হোসাইন রাজু সর্বাধিক ভোটপ্রাপ্ত এমদাদুল হক শুভকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

​শপথ গ্রহণ শেষে উপস্থিত সাথীদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক শুভ, কলেজ শাখার নতুন সেক্রেটারি হিসেবে মোঃ তামিম ইকবালের নাম ঘোষণা করেন।

​পরিশেষে, নবগঠিত কমিটির সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ছাত্রসমাবেশের সমাপ্তি ঘটে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত