গোলাম ফারুক খোকনের ৫১তম জন্মদিনে মুহাম্মদ জামাল হোসাইনের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বর্ণপদক প্রাপ্ত রূপগঞ্জের সফল চেয়ারম্যান এবং মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকনের ৫১তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন।
এক শুভেচ্ছা বার্তায় মুহাম্মদ জামাল হোসাইন বলেন, "গোলাম ফারুক খোকন ভাই তৃণমূল থেকে উঠে আসা নারায়ণগঞ্জের এক আপসহীন ও ত্যাগী জননেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি ক্রান্তিলগ্নে তার বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ,তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। রূপগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে এবং ছাত্ররাজনীতিতে মুড়াপাড়া কলেজের ভিপি থাকাকালীন সময়ে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজ সেবায় তার অনন্য অবদানের জন্যই তিনি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।"
তিনি আরও বলেন, "আজ তার ৫১তম জন্মদিনের এই শুভক্ষণে আমি মহান আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামী দিনেও তিনি রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর অধিকার আদায়ে এবং দলের কল্যাণে একইভাবে পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।"
শুভেচ্ছা বার্তায় ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে গোলাম ফারুক খোকনকে জন্মদিনের লাল গোলাপ শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন