বক্তাবলী খেয়াঘাটের ইজারা বাতিল হলে দ্বিতীয় দরপত্র দাতা পাবেন খেয়াঘাট
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রাজাপুর খেয়াঘাট নিয়ে চলছে ভানুমতির খেলা।সরকারের টেন্ডার কমিটির পরিপত্রে উল্লেখ আছে দরপত্রের কাগজে কোন ধরনের ঘষামাজা থাকলে বাতিল হয়ে যাবে।দ্বিতীয় দরপত্র দাতা সেক্ষেত্রে প্রাপ্ত হবেন এটা নিশ্চিত।
টেন্ডার কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিন কি কারনে মূল্যায়ন কমিটিতে পাঠিয়েছেন এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রথম দরপত্র প্রাপ্ত ব্যক্তি নজরুল ইসলাম প্রধান অংকে ৬ কোটি ১০ হাজার টাকা লিখেন।কথায় লিখেন ষাট লক্ষ ১০০০০/ হাজার টাকা।
প্রথম দরপত্র টি এমনেই বাতিল হয়ে গেছে।দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা পাবেন ইজাদার হিসেবে খেয়াঘাটটি যার কোন সন্দেহ নেই।তিনকার্যকাল শেষ হবে রবিবার।এখন কি সিদ্ধান্ত দেন টেন্ডার কমিটি তা দেখার অপেক্ষায় জনতা।এর ব্যর্তায় ঘটলে আদালতের শরনাপন্ন হবেন দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা।
আপনার মতামত লিখুন