ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী তিন ভাই জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিনের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় তাদের মা জোসনা বেগমের (৭৫) এখনো জ্ঞান ফিরেনি।

  ১২জুন বিকেলে পুলিশ, র‌্যাবসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালালে তাদের মা পুলিশের ভয় ও আতঙ্কে জোসনা বেগম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। আজ ১৫জুন সোমবার দুপুর পর্যন্ত জোসনা বেগমের জ্ঞান ফিরেনি। এদিকে জোসনা বেগমের ছেলে জহিরুল ইসলাম তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের তিন ভাই জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিন মাদক ব্যবসা করে আসছিল বলে অভিযোগ ছিল। গত ১২জুন পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। 

পুলিশের অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ফেন্সিডিলের ন্যায় মাদকদ্রব্য ১৪ বোতল স্কাফসহ জসিম উদ্দিনের ভাড়াটিয়া চাঁদপুর জেলার সেনগাঁও মৃধাবাড়ি গ্রামের মালেক মৃধার ছেলে আবু রায়হান (২৪) ও রূপগঞ্জ থানার গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের মোন্তাজুল হকের ছেলে রাসেল মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়।  এঘটনায় ভুলতা ফাঁড়ির এসআই আব্দুল মোত্তালিব বাদী হয়ে আবু রায়হান (২৪) ও রাসেল মিয়াকে (৩৭) আসমি করে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জসিমউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ১৪ বোতর স্কাফসহ গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৫ জুন ২০২৬

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত