ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান দুই নারী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক হওয়া দুই নারী হলেন পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)। তাদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটেরচর এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে বৈধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে সংশ্লিষ্ট হোটেলে তল্লাশি চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়।

অভিযানকালে হোটেলের কার্যক্রম ও সংশ্লিষ্ট নথিপত্রও পর্যালোচনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাসান আলী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০১ আগস্ট ২০২৬

গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান দুই নারী আটক

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক হওয়া দুই নারী হলেন পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)। তাদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটেরচর এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে বৈধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে সংশ্লিষ্ট হোটেলে তল্লাশি চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়।

অভিযানকালে হোটেলের কার্যক্রম ও সংশ্লিষ্ট নথিপত্রও পর্যালোচনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাসান আলী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত