পিলারের লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ,মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা
পটুয়াখালীর দুমকিতে ব্রিটিশ আমলে স্থপিত পিলারের লোভ দেখিয়ে শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উত্তম কুমার (উত্তম বাবু) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় লোভে পড়ে টাকা দিয়ে টাকা ফেরত না পেয়ে এক মাদ্রাসার শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা গেছে, তিন বছর আগে উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের উত্তম কুমার(উত্তম বাবু) ব্রিটিশ আমলে স্থপতি পিলারের লোভ দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে দুইগুণ টাকা দেওয়ার লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং ওই টাকা ফেরত চাইলে বিভিন্ন অযুহাত দেখায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (২১মে) আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যা করার আগে এক চিরকুটে লিখে যান উত্তম বাবু আমাকে পিলারের লোভ লালসা দেখিয়ে অনেক টাকা দেয়ার কথা বলে আমার কাছ থেকে বহু টাকা নিয়েছে। আমি টাকা ফেরত চাইলে আমাকে টাকা ফেরত না দিয়ে আরো টাকা দাবি করে। আমি বহু মানুষের কাছ থেকে টাকা এনে তাকে দিয়েছি উত্তম বাবু টাকা না দেওয়ায় আমি তাদের টাকা দিতে পারি না আমার মৃত্যুর জন্য উত্তম বাবু দায়ী।
এ ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি যানান, পিলারের লোভ দেখিয়ে বিভিন্ন লোকের থেকে দুই লক্ষ,তিন লক্ষ, পাঁচ লক্ষ এবং ১০ লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে এই উত্তম বাবু। আমরা টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন অযুহাত দেখান। এভাবে শতাধিক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। লোভে পড়ে তাকে টাকা দিয়ে একাধিক পরিবার নিঃশ্ব হয়ে গেছে। এবং একজনার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে উত্তম বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি এবং তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন "বাংলার শিরোনামের এ প্রতিবেদক'কে" বলেন, " গত পরশু আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি চিরকুট লিখে আত্মহত্যা করেন। এবং তার মেয়ে বাদী হয়ে উত্তম বাবুকে ১নং আসামি করে একটি এজাহার দায়ের করেন।পিলারের লোভ দেখিয়ে টাকা নেয়ার ব্যাপারে একাধিক ব্যক্তি অভিযোগ জানিয়েছে এবং কাউকেই টাকা বা পিলার দেন নি। তাকে দ্রুত গ্রেফতারের জন্য আমাদের কয়েকটি টিম কাজ করছে।
আপনার মতামত লিখুন