ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও বিপুল স্বর্ণালঙ্কারসহ লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া (ইন্তু মাস্টারবাড়ি) এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে জনৈক আফরোজা আক্তারের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

​ভুক্তভোগী আফরোজা আক্তারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে তিনি তার সন্তানদের নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টা ৩০ মিনিটের দিকে বারান্দার জানালার থাই গ্লাস ভেঙে ১২/১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে আফরোজা আক্তার এবং তার স্বামীকে জিম্মি করে হাত-পাঁ ও চোখ বেঁধে ফেলে।

​ডাকাত দল আলমারি ও ঘরের ড্রয়ার ভেঙে তছনছ করে এবং নিম্নলিখিত মালামাল লুট করে নিয়ে যায়:

​স্বর্ণালঙ্কার: ২টি স্বর্ণের চেইন (নেকলেস), একজোড়া কানের ঝুমকা, হাতের মানতাসা, টিকলি, ব্রেসলেটসহ মোট ১০ ভরি স্বর্ণালঙ্কার। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ টাকা।নগদ টাকা: ১ লক্ষ ৫০ হাজার টাকা।মোবাইল ফোন: একটি Samsung S10+, একটি iPhone 7+, একটি Samsung Galaxy A06 এবং একটি Nokia বাটন ফোন। মোবাইলগুলোর মোট মূল্য প্রায় ১ লক্ষ ২৯ হাজার টাকা।

​ডাকাত দল মালামাল নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী জানান, ডাকাতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এবং তারা স্থানীয় ও আঞ্চলিক ভাষায় কথা বলছিল।

​এই ঘটনায় গত ২ মে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং ০২)। 

এ সময় ভুক্তভোগী পরিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অচিরেই ঘটনার সাথে জড়িত ডাকাত দলদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। 

নারায়ণগঞ্জে বেশ কয়েক মাস যাবত অপরাধ জগতের অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছেন বেড়ে চলেছেন চুরি, ছিনতাই, ডাকাতি সহ মাদক ব্যবসা এর সাথে হাত মেললেই পাওয়া যাচ্ছে অবৈধ অস্ত্র সব মিলিয়ে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই অবনিত,সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কে। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ০৪ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও বিপুল স্বর্ণালঙ্কারসহ লুট

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত