ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

দলীয় বিভাজন আইনজীবী সমিতির মর্যাদা নষ্ট করছে: শিশির মনির

আইনজীবীদের পেশাগত মর্যাদা ফিরিয়ে আনা এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বুধবার (২০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার হিমাচল রেস্তোরাঁয় 'বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল' নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সস্তা রাজনীতিতে আইনজীবীরা পিষ্ট: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শিশির মনির বলেন, "‘মুর্দাবাদ-জিন্দাবাদ’ আর দলীয় বিভাজনের যাঁতাকলে পিষ্ট হয়ে আইনজীবীরা আজ নিজেদের পেশাগত মান ও মর্যাদা হারাচ্ছেন। এক সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে কোনো দলীয় প্যানেল ছিল না; তখন যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্ধারিত হতো। কিন্তু বর্তমানে রাজনৈতিক বিভাজনের কারণে সেই সুপ্রিম কোর্ট বারের সেই ঐতিহ্য ও মর্যাদা আজ ক্ষুণ্ণ।"

বিচার বিভাগের প্রতীক বনাম দলীয় দাসত্ব: সিনিয়র এই আইনজীবী বলেন, "এক সময় খন্দকার মাহবুব হোসেন, রফিক-উল হক বা আমির-উল ইসলামের মতো আইনজীবীদের বক্তব্যে সারাদেশে আলোড়ন সৃষ্টি হতো, কারণ সুপ্রিম কোর্ট বারকে তখন স্বাধীন বিচার বিভাগের প্রতীক হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে রাজনৈতিক সংকীর্ণতায় সেই অবস্থান দুর্বল হয়ে পড়েছে।"

নবীনদের প্রতি বার্তা: নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, "আইন পেশার মর্যাদা ফেরাতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে। সত্য নিজের বিরুদ্ধে গেলেও তা বলতে পিছপা হওয়া যাবে না। সরকার কোনো অসাংবিধানিক কাজ করলে আইনজীবীদের সেখানে নতি স্বীকার না করে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানাতে হবে।" তিনি এ সময় ভারতের ইন্দিরা গান্ধী আমলের একজন অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশের একজন প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের অনমনীয় অবস্থানের উদাহরণ টেনে বলেন, "একজন আইনজীবী কোনো নির্দিষ্ট সরকার বা ব্যক্তির নয়, বরং সংবিধান ও রাষ্ট্রের প্রতিনিধি।"

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন: জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি মো. মাইনউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, জেলা আমীর মমিনুল হক সরকার ও সেক্রেটারি মনোয়ার হোসাইন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার ও সিনিয়র আইনজীবী এ হাফিজ মোল্লা, ল’ইয়ার্স কাউন্সিল বন্দর থানার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের বরণ করে নেওয়ার পাশাপাশি পেশাগত জীবনে সততা ও ন্যায়ের পথে অটল থাকার শপথ নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৭ জুন ২০২৬

দলীয় বিভাজন আইনজীবী সমিতির মর্যাদা নষ্ট করছে: শিশির মনির

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত